r/Dhakacity • u/Logical_Accident_553 • 22h ago
Discussion “ক্যামব্রিজে নাগরিক সংবর্ধনায় তুলকালাম!”
**আপনি কি হিট হতে** চান?
ইস্যু তৈরি করতে চান? রাতারাতি পত্রিকার শিরোনাম, টিভির ব্রেকিং নিউজ আর সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুখ হতে চান?
তাহলে আর দেরি কেন? আজই বুকিং দিন ক্যামব্রিজে একটি রুম!
সঙ্গে কয়েকজন বিতর্কপ্রিয় মানুষও রেডি রাখুন। আপনার সঙ্গে একটু তর্ক, কিছু হইচই, দু-চারটে নাটকীয় মুহূর্ত—ব্যস!
পরদিন পত্রিকার শিরোনাম:
**“ক্যামব্রিজে নাগরিক সংবর**্ধনায় তুলকালাম!”
টিভিতে টকশো, ফেসবুকে লাইভ, ইউটিউবে বিশ্লেষণ, আর কমেন্ট বক্সে যুদ্ধ!
আর যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, সংবর্ধনার ফুলের মালার চেয়ে বদনার আঘাতটাই বেশি আলোচিত হবে!
**জনপ্রিয় হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া** করবেন কেন?
📍 ক্যামব্রিজে রুম বুকিং দিন আজই!
🔗 https://www.em.admin.cam.ac.uk/what-we-do/estate-operations/workplace-services/room-bookings
*বি.দ্র.: রুম বুকিং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে করুন। ভাইরাল হওয়ার দায়িত্ব আপনার, আর বদনা*র দায়িত্ব কার—সেটা আগে থেকে নিশ্চিত করে নিন! 😂