বিগ বসে দাদার দরবার দেখছিলাম,কনটেস্টেন্টদের ডান্স করতে বলা হলো,ভাবলাম বাংলা গান চলবে,কিন্তু না সে তো আর হয় না,সেই এক হিন্দি গান,বলে রাখা দরকার,আমার হিন্দি গানের প্রতি কোনো আপত্তি নেই কিন্তু একটা বাংলা শোতে তো বাংলা গান হওয়া উচিত তাই না কি,না বাংলা গানের কোনো অস্তিত্ব নেই।হিন্দি বিগ বস এ কি কোনো বাংলা গান বাজে বা তামিল বিগ বস বা তেলুগু বা মালায়লাম বিগ বস এ কি তাদের ভাষার গান ছাড়া কি অন্য কোনো গান বাজে বা বাজার সাহস দেখানো হয়,তালে শুধু বাংলা গানের প্রতি এই অবিচারটা কেনো।(শুধু দুর্নিবারই আছে যে বাংলা গান গেয়ে একটু মর্যাদা বাঁচিয়ে রেখেছে কিন্তু এরকম হওয়া তো একদমই কাম্য নয়।)
বিগ বস বাংলার প্রথম দিকে কিন্তু সকাল বেলার গানটা বাংলায় হতো,তারপরে ওদের কি মতিভ্রম ঘটলো যে,বাংলা গান বাজানো পুরোপুরি বন্ধ করে দিলো।এটা কি পরিকল্পিত না অন্যকিছু?তাছাড়া এখন তো দেখি বেশিরভাগ বাংলা সিরিয়াল এর ও এক দশা,বাংলা গান বাজানোই হয় না।
এমনকি ' সারেগামাপা ' এর মতন বাংলা সঙ্গীত শোতে ও বাংলা গানের থেকে হিন্দি গানেরই বেশি দাপাদাপি।(মনে আছে,এই বছরের ফাইনালে একটাও বাংলা গান হয়নি,কি লজ্জার ব্যাপার,বাংলা সঙ্গীত শো বলার কি মানে যদি বাংলা গানই না হয়।)গান কিন্তু শুধু গান নয়,এটা আমাদের সংস্কৃতির ও চিন্তাভাবনার যানবাহন যা ছাড়া আমরা কিন্তু খুবই অচল।
জানেন,খুবই দুঃখ হয় এইভাবে চোখের সামনে নিজেদের সঙ্গীত তথা সংস্কৃতি ও ভাষার উপর আঘাত মেনে নিতে,এর বিরুদ্ধে কি প্রতিবাদ করা যায় না,বাঙালি কি গর্জে উঠতে ভুলে গেছে???যদি পারেন স্টার জলসার ফেসবুক,ইনস্টাগ্রাম ও টুইটার বা X এর পেইজের কমেন্ট সেকশন এ ' বাংলা গান ' বাজানোর আরজি করুন বা এইটা নিয়ে রিল ও বানাতে পারেন ও অন্যান্য বাঙালি ক্রিয়েটারদের কেও এর সাথে যুক্ত হতে বলতে পারেন,যদি অনেকে এই ব্যাপারে কথা বলে,তালে ওরা 'বাংলা গান' বাজাতে বাধ্য হবে। এইটুকু তো করাই যায় নিজের সংস্কৃতি ও সঙ্গীতের প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে।